শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ১০:৪৫ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নঈম নিজামের পদত্যাগের সংবাদে আমি বিস্মিত ও মর্মাহত: মাহফুজ আনাম

বাশার নূরু: [২] সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে নঈম নিজাম পদত্যাগ করেছেন মঙ্গলবার (২৭ জুলাই)। পদত্যাগের কারণ হিসেবে পরিষদের সভাপতি দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন।

[৩] এ বিষয়ে বুধবার (২৮ জুলাই) এক বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন, সাধারণ সম্পাদকের পদ থেকে নঈম নিজামের পদত্যাগের সংবাদে আমি বিস্মিত ও মর্মাহত। গতকাল (মঙ্গলবার) রাতে তিনি নিউ ইয়র্ক থেকে টেলিফোনে আমাকে বিষয়টি জানিয়েছিলেন।কিন্তু তার পদত্যাগপত্র আমি এখনো পাইনি।

[৪] সদস্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে অবস্থান জানানো হবে জানিয়ে মাহফুজ আনাম বলেন, সম্পাদক পরিষদের যে কোনো সিদ্ধান্ত সদস্যদের মধ্যে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়।কখনোই এর ব্যত্যয় ঘটেনি।

[৫] তিনি আরও বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, তার সঙ্গে আমার কর্মক্ষেত্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং পরিষদ পরিচালনার বিষয়ে তার সঙ্গে আমার কখনোই কোনো মতানৈক্য হয়নি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়