শিরোনাম
◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : [২] এবারের অলিম্পিকে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল। সৌদি আরবকে ৩-১ গোলে পরাজিত করে অপরাজিত থেকেই শেষ আটে উত্তীর্ণ হলো সেলেকাওরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল দানি আলভেসের নেতৃত্বাধীন দলটি।

[৩] টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন রিচার্লিসন। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জোড়া গোল করলেন এভারটনের হয়ে মাঠ মাতানো এই তারকা।

[৪] সাইতামা স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে গতবারের সোনাজয়ীরা। চুনহা মাথেউসের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সৌদি আরবকে সমতায় ফেরান আব্দুলেলাহ আলামরি। দ্বিতীয়ার্ধে জোড়া গোলে ব্যবধান গড়ে দেন রিচার্লিসন।

[৫] একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ১-১ ড্র করে ছিটকে গেছে গতবারের রুপাজয়ী জার্মানি।

[৬] তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৭; এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে কোত দি ভোয়া।

[৭] একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে জার্মানি এবং তিন ম্যাচে জয়হীন থেকে সৌদি আরব ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে। অলিম্পিক

  • সর্বশেষ