শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনে রেকর্ড ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

শাহীন খন্দকার: [২] এর আগে সোমবার (২৬ জুলাই) ১২৩ জন ডেঙ্গু রোগি হাসপাতালে ভর্তি হয়েছিলো।মঙ্গলবার (২৭ জুলাই) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

[৩] প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৪৩ জন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছে ১৪২ জন।

[৪] এদিকে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জন। এর মধ্যে ঢাকার ৪১টি, সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫০০ জন ও অন্যান্য হাসপাতালের বিভাগে ভর্তি রয়েছেন ৯ জন।

[৫] তথ্য মতে, এ বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআরে) পাঠানো হয়েছে, এমনটিই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়