শিরোনাম
◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধান সড়কে কড়াকড়ি, অলিগলিতে সবকিছু স্বাভাবিক

মাসুদ আলম : [২] কঠোর বিধিনিষেধের ৫ম দিনে সড়কে রিকশার পাশাপাশি প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেলের চলাচল বেশি। মামলা ও জরিমানা করেও মানুষ ও যানচলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চেকপোস্টে যাকেই আটকানো হচ্ছে, তিনিই বলছেন জরুরি কাজে বের হয়েছেন। কেউ বের হচ্ছেন শুধু হাঁটাহাঁটি করতে, কেউ নাস্তা খেতে, কেউবা এমনিতেই বের হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে বেরিয়ে আসছে ‘অদ্ভুত’ সব কারণ। আবার কেউ বলেন ওষুধ কিনতে। আবার কেউ বলেন প্রয়োজনীয় বাজার ও ব্যাংকে টাকা তুলতে।

[৩] তবে পাড়া মহল্লার অবস্থা যত্রতত্র। যে যারমতো চলাফেরা ও আড্ডা। অলিগলির অনেক মার্কেট ও দোকানপাট খোলা রয়েছে। সেখানে লোকজনের আনাগোনাও প্রচুর। ভিড় করেই অনেকে কিনছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

[৪] গলিতে বেশ কিছু দোকানে শাটার নামিয়ে বা অর্ধেক খোলা রেখে ভেতরে কাজ চলছিল। দোকান খোলার বিষয়ে জানতে চাইলে টেইলারিংয়ের একজন কর্মী বলনে, ‘একটা ড্রেস ডেলিভারি নেয়ার কথা, সেই কারণে একটু খুলছি। এখনই বন্ধ করে দেব।

[৫] ভাটারা নতুনবাজারের ব্যবসায়ী সবুর ইসলাম বলেন, অলিগলির সব দোকানপাট খোলা। পুলিশের গাড়ির হর্ণ শোনলে শাটার নামিয়ে ফেলে, কিছুক্ষণ সবকিছু আগের মতো। পাড়া মহল্লায় পুলিশের তৎপরতা বাড়ানো দরকার।

[৬] পুলিশ কর্মকর্তারা বলছেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী। যারা অকারণে বের হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে।

  • সর্বশেষ