শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে মৌলভীবাজারে গ্যাস ও পেট্রোল পাম্প চালু

স্বপন দেব: [২] সোমবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় এ সমস্যার সমাধান হয়েছে।

[৩] মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী মনোয়ার আহমেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন। ফলে জেলাজুড়ে সকল গ্যাস ও পেট্রোল পাম্পের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

[৪] তিনি জানান, ২১ ঘণ্টা পর আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এখন জেলার সকল গ্যাস ও পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি ও জরুরি সেবাদানকারী গাড়ি ছাড়া কাউকেই গ্যাস ও পেট্রোল দেয়া হচ্ছে না।

[৫] এর আগে রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল-সিলেট রোডস্থ মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে গ্যাস দেয়ার অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

[৬] যদিও ফিলিং স্টেশন কর্মচারীরা বলছেন, সিএনজিতে অসুস্থ গর্ভবতী নারী থাকায় গ্যাস দেয়া হয়েছিল।

  • সর্বশেষ