শিরোনাম
◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও জিতলো বাংলাদেশ

রাহুল রাজ:  [২] প্রথমবারের মতো তিন ফরমেটেই সিরিজ জিতেছে বাংলাদেশ। অঘোষিত এ ফাইনাল। যে দল জিতবে, তারা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে তুলবে। এমন এক ম্যাচে বাংলাদেশের সামনে ১৯৪ রানের কঠিন এক লক্ষ্য ছুড়ে দিলো জিম্বাবুয়ে। শেষে বাংলাদেশের টাইগাররায় বিজয়ী হয়েছে। ১৯৪ রানের লক্ষ্য তাড়া পেরিয়ে গেছে ৫ উইকেট আর ৪ বল হাতে রেখে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

[৩] শামীম হোসেন পাটোয়ারি ব্যাট থেকে জয়ের জন্য বাংলাদেশ যখন শেষ রানটি তুলে নেয় তখনও খেলার বাকি ছিলো ৪ বল। হাতে ছিলো ৫ উইকেট। এই ম্যাচ যতোটা সহজে শেষ হয়েছে শুরুটা ততোটা সহজ ছিলো না। টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের রোসানলে পড়ে টাইগার বোলারেরা। ওভার প্রতি প্রায় ১০ রান তুলে টাইগার বোলারদের ঘাম বের করে দেন।

[৪] মাদভেরির ৩৬ বলে ৫৬ রানের সঙ্গে চাকাভার ২২ বলে ৪৮ এবং শেষ দিকে বুলারের ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়িন্টিতে সর্বোচ্চ ২৯৩ রানে জমা করে। সৌম্য সরকার ২ উইকেট তুললেও অন্যরা ছিলো বেশ খরুচে। যদিও শরিফুল ইসলাম ভেসেছিলেন স্রোতে বিপরীতে।

[৫] ৪ ওভার বল করে ২৭ রানে নিয়েছেন ১ উইকেট। জিম্বাবুয়ের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে এই ম্যাচ জিততে করতে হতো নতুন ইতিহাস। সৌম্য ও নাঈম ইনিংস শুরু করে নেমে ২০ রানে নিজের ৩ রানে সাজ ঘরে নাঈম ফিরে গেলে বাংলাদেশ চাপে পড়ে যায়। তৃতীয় উইকেটে সাকিব ও সৌম্য ৫০ রানের জুটিতে জয়ের লক্ষ্যে এগুতে থাকে রিয়াদেরা। সাকিব (২৫) আউট হলে আবার দল উদ্ধারে রিয়াদ সৌম্য নিয়ে ঝড়ো গতিতে রান তুলতে থাকে।

[৬] ৪৯ বলে ৬৮ রানে সৌম্য ও ধ্রুব ১৪ রানে ফিরে গেলে বেশ চাপে পড়ে যায় বাংলার দামাল ছেলেরা। বল ও রানে ব্যবধান যখন ২৮ তখন ক্রিজে আসে বর্তমান সময়ের আলোচিত নাম শামীম পাটোয়ারী। ১৫ বলে ৩১ রানে অপরাজিত ইনিংস খেললে কাঙ্খিত শিরোপার হাতে পায় বাংলাদেশ। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন সৌম সরকার। ঘরে মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টি-টোয়েন্টিতে এই জয় আত্মবিশ্বাসের টনিক হিসেবে কাজ করবে।

[৭] এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয় লাভে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়