শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘লকডাউনে’ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় বর-কনের পরিবারকে জরিমানা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ [২] মহামারী করোনা ভাইরাস রোধে ঘোষিত ‘লকডাউন’ উপেক্ষা করে মির্জাগঞ্জে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

[৪] গ্রামের বাদল তালুকদারের ছেলের মেয়ের অনুষ্ঠান আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ রায়হানুজ্জামান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

[৫] এসময় মেয়ের মা শিউলী বেগম কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বরের বাবা উত্তর সুবিদখালী গ্রামের হাবিবুর রহমান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ রায়হানুজ্জামান বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এদিকে সরকারি কঠোর বিধি-নিষেধের তোয়াক্কা না করে তারা বিয়ের আয়োজন করেন।

[৭] গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ে বন্ধ করি। সেই সঙ্গে ওই এলাকার লোকজনকে সতর্ক করি, ভবিষ্যতে যেন আর সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিয়ে, জন্মদিনসহ অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা না হয়।

[৮] অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করায় একইদিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস ৪ জনের বিরুদ্ধে মামলাসহ ভ্রাম্যমান আদালতে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়