শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কাভার্ড ভ্যানের চাপায় এনজিও কর্মী নিহত

বগুড়া প্রতিনিধি: [২] ঢাকা-রংপুর মহাসড়কে মতিউর রহমান (২৮) নামে এনজিও কর্মী কাভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় সদরের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর দিনাজপুরের খামারবাড়ির ভান্ডারদহ এলাকার শামসুল আলমের ছেলে। তিনি সিরাজগঞ্জে একটি এনজিওতে চাকরি করতেন।

[৩] জানা যায়, সারাদেশে লকডাউনে কোন যানবাহন না থাকায় নিজ মোটরসাইকেল নিয়েই দিনাজপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন মতিউর। পথিমধ্যে বগুড়ার গোকুল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পিছনে থাকা কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

[৪] গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার এ প্রতিবেদক-কে বলেন,দুর্ঘটনার পরেই কাভার্ড ভ্যান চালক পালিয়েছে। লাশ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়