শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রায় ৩৮৩ কোটি মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়েছে

ওয়ালিউল্লাহ সিরাজ:[২] ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কোভিড শনাক্ত রোগী পাওয়া যায়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্যানুসারে সব থেকে বেশি ১.৫২ মিলিয়ন ভ্যাকসিন দিয়েছে চীন। আর ভারত দিয়েছে প্রায় ৪২৭.৮৮ মিলিয়ন ভ্যাকসিন। আনাদোলু

[৩] মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে ৩৪০.৩৬ মিলিয়ন কোভিডের টিকা। আর ব্রাজিলে দেওয়া হয়েছে ১৩১.৫২ মিলিয়নেরও বেশি।

[৪] জার্মানিতে কোভিড টিকা দেওয়া হয়েছে ৮৮.৪৭ মিলিয়ন। আর যুক্তরাজ্যে দেওয়া হয়েছে ৮৩.২৪ মিলিয়ন। জাপানে ৭৩.৯৭ মিলিয়ন কোভিড টিকা দেওয়া হয়েছে।

[৫] ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিডে মারা গেছেন ৮ হাজার ৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ৩০০ জন। বিশ্বে কোভিডে মৃতের সংখ্যা ৪১ লাখ ৬৭ হাজার ৭৮৬ জনে।

[৬] গত ২৪ ঘণ্টায় কোভিড শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৬৪৫ জন। মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৯ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫২৭ জনে।

[৭] গত ২৪ ঘণ্টায় কোভিডে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে মারা গেছেন ১ হাজার ৪১৫ জন এবং নতুন করে কোভিড শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৪১৬ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়