শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাওনাদারের লাশ নিয়ে দেনাদারের ঘরের সামনে স্বজনরা

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় পাওনাদার সুনীল চন্দ্র দাস (৪০) এর লাশ নিয়ে দেনাদারের ঘরের সামনে অবস্থান করছে স্বজনরা। শনিবার সকালে উপজেলার মহিপুর থানার মৎস বন্দর আলীপুরে এ ঘটনা ঘটে। দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকার শোক সইতে না পেরে শুক্রবার রাত নয়টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে লাশ নিয়ে স্বজনরা দেনাদার ইউসুফ মুসুল্লির ঘরের সামনে অবস্থান করে। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আলীপুর বাজারের স্থানীয় ইউসুফ মুসুল্লীর কাছ থেকে আট লাখ টাকায় তিন শতক জমি ক্রয় করেন সুনীল চন্দ্র দাস। সে পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী। কিন্তু তাকে জমি বুঝিয়ে দেয়নি। এরপর থেকে টাকা ফেরৎ চেয়ে আসছিল। এক পর্যায় সুনীল দাস অসুস্থ হয়ে পড়লে টাকার অভাবে স্বজনরা চিকিৎসা করতে পারছিলনা। শুক্রবার রাতে নিজের বসতঘরে তার মৃত্যু হয়। এর পরে শনিবার সকাল নয়টা থেকে পাওনাদার সুনীল চন্দ্র দাসের লাশ নিয়ে স্বজনরা দেনাদার ইউসুফ মুসুল্লির ঘরের সামনে অবস্থান করেন।

[৪] মৃত সুনীল দাসের স্ত্রী মাদুরী দাসের দাবি, তাঁর স্বামী স্থানীয় ইউসুফ মুসুল্লীর নিকট থেকে আট লাখ টাকায় (একটি ভিটি) তিন শতক জমি ক্রয় করেন। কিন্তু জমি বুঝিয়ে দেয়নি। এরপর থেকে টাকা ফেরৎ চেয়ে আসছে তার স্বামী। টাকার শোক সইতে না পেরেই মৃত্যু হয় তার।

[৫] লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, মৃত সুনীল জমি কেনার জন্য ইউসুফ মুসুল্লীকে টাকা দিয়েছিলো। এ নিয়ে সালিশ বৈঠক বসলেও টাকা কিংবা জমি ফেরত দেয়নি। তার জানা মতে সুনীল অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছে।

[৬] এ বিষয়ে ইউসুফ মুসুল্লীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

[৭] মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে তাদের অইনগত সহায়তা দেয়া হবে। এছাড়া পুলিশি সহায়তা লাশ সৎকার করা সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়