শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলেদের সাইক্লিংয়ে সোনা ইকুয়েডরের ঘরে

স্পোর্টস ডেস্ক: [২] শনিবার জাপানের ফুজি মাউন্টের অলিম্পিক সড়কে এখন পর্যন্ত আসরের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথটির দেখা মিললো। টোকিও অলিম্পিকের সাইক্লিংয়ে ছেলেদের ইভেন্টে সোনার পদক জিততে নেমেছিল ১১ জন রাইডার। উত্তেজনা ঠাসা লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ইকুয়েডরের রিচার্ড ক্যারাপজ।

[৩] ইকুয়েডরের ইতিহাসে মাত্র দ্বিতীয় অ্যাথলেট হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে সোনা জিতলেন ২৯ বছর বয়সী এই রাইডার। এর আগে ১৯৯৬ আটলান্তা অলিম্পিকে প্রথম ইকুয়েডররিয়ান হিসেবে স্বর্ণ পদক জিতেছিলেন জেফারসন পেরেজ।

[৪] গত সপ্তাহে ট্যুর ডি ফ্রান্সের তৃতীয় হওয়া ক্যারাপজ অলিম্পিকে সোনা জয়ে হারিয়েছেন বেলজিয়ামের ওয়াউট ভ্যান আর্টকে। ২৩৪ কি.মি রেসে ছয় কিঃমিঃ পর্যন্ত এগিয়ে ছিলেন ম্যাকন্ট্রি। তবে, শেষ পর্যন্ত দুর্ঘটনায় পড়ে আর বেশি দূর যেতে পারেননি তিনি।

[৫] ফুজি আন্তর্জাতিক রাইডওয়েতে সবার আগে টাচলাইন অতিক্রম করে সোনার পদক ছিনিয়ে নেন রিচার্ড ক্যারাপজ। এই ইভেন্টে ভ্যান আর্টের মাত্র ৬৭ সেকেন্ড পর টাচ লাইন অতিক্রম করে ব্রোঞ্জ পদক জিতেছেব ট্যুর ডি ফ্রান্সের ব্যাক টু ব্যাক শিরোপা জয়ী স্লোভেনিয়ার তাদেজ পোগাকার।আগামীকাল সাইক্লিংয়ে মেয়েদের ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। -অলেম্পিক টাইমস্

  • সর্বশেষ