শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যেই ঈদের ছুটিতে হাকালুকি হাওরে পর্যটকদের ঢল

স্বপন দেব: [২] ঈদুল আজহার ছুটিতে দেশের সর্ববৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে হাকালুকি হাওর। তবে এখানে ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকই স্বাস্থ্যবিধি মানছেন না। এদিকে হাওরে পর্যটক বেশি হওয়ায় আয়-রোজগার বেড়েছে স্থানীয় নৌকা চালকদের। ফলে তাদের মুখে হাসি ফুটেছে।

[৩] এলাকাবাসী ও বন বিভাগের হাকালুকি বিট অফিস সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দেশের সব পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন ধরে ঘরবন্দি মানুষ হাঁপিয়ে ওঠেছেন। তারা একটু প্রকৃতির পরশ পেতে চাইছেন। এ কারেণে ঈদের ছুটিতে মানুষ বেড়াতে আসছেন হাকালুকি হাওরে। ঈদের দিন বুধবার থেকে তৃতীয় দিন শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে প্রায় ৮ হাজার পর্যটকের সমাগম ঘটেছে।

[৪] সরেজমিন দেখা গেছে, হাওরপাড়ের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের সড়কের উপর সারিবদ্ধভাবে রাখা হয়েছে অনেক গাড়ি। আশপাশের উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে হাওরে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। যাত্রীদের জন্য অপেক্ষা করছে ছোট-বড় নৌকা। মানুষজন দর কষাকষি করে সেসব নৌকায় উঠে হাওরে ঘুরে বেড়াচ্ছেন।

[৫] ওয়াচ টাওয়ার থেকে কেউ হাওরের পানিতে ঝাঁপিয়ে পড়ছেন। সাঁতার কাটছেন। তবে তাদের অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। বন বিভাগের হাকালুকি বিটের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘুরতে আসা পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে হিমিশিম খাচ্ছেন।

[৬] হাওরে ঘুরতে আসা পর্যটক ফাহিম আহমদ ও রাসেল আহমদ বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেছি। দীর্ঘদিন ধরে পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ। কোথাও যাওয়া হয়নি। ঈদের কারণে সেই সুযোগটা হয়েছে। তাই হাওরে আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। এখানকার পরিবেশ মনোমুগ্ধকর। প্রাণভরে একটু শ্বাস নিতে পারছি। ভালো সময় কেটেছে। শেষ বিকালে সূর্য ডোবার দৃশ্য, আকাশে মেঘের খেলা, হাওরের জলে নৌকা বয়ে চলার দৃশ্য দেখে মন জুড়িয়ে গেছে।

[৭] স্থানীয় নৌকাচালক রিয়াজ উদ্দিন বলেন, বর্ষাকালে হাওরে নৌকার চাহিদা বাড়ে। এ সময় আমরা নৌকা চালাই। মানুষজন হাওরে ঘুরতে আসেন। তখন আমাদের বাড়তি আয়-রোজগার হয়।

[৮] বন বিভাগের হাকালুকি বিটের দায়িত্বে থাকা কর্মকর্তা (জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট) তপন চন্দ্র দেবনাথ বলেন, ঈদ উপলক্ষে হাওরে প্রতিদিন মানুষ ঘুরতে আসছেন। তিন দিনে প্রায় ৮ হাজার পর্যটকের সমাগম ঘটছে। মানুষজনের নিরাপত্তা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে এখন পর্যন্ত অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ