শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে পরিবহন করবে, ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ২০০ এমটি তরল মেডিকেল অক্সিজেন

তাপসী রাবেয়া: [২] ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে। ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশটিতে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিলো।

[৩] জানা গেছে, ২৪ জুলাই ২০২১ তারিখে টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে।

[৪] ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো তথ্য মতে, চলমান কোভিড মোকাবিলায় বাংলাদেশের অংশীদারদের সমর্থন করায়, বাংলাদেশের হাসপাতালগুলোতে সরবরাহ করতে এই তরল মেডিকেল অক্সিজেন পাঠানো হয়েছে। কারণ ভারত তার মহামারি পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সঙ্গে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। সম্পাদনা : মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়