শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চীনের, সাত মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠান আছে এর আওতায়

সুমাইয়া ঐশী: [২] সম্প্রতি হংকং নিয়ে একাধিক চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নিয়েছে বেইজিং। শুক্রবার এমনটাই জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি

[৩] এই তালিকায় আছেন সাবেক মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রোস। এছাড়া আছেন সোফি রিচার্ডসন, যিনি মানবাধিকার সংক্রান্ত চীনা পর্যবেক্ষক দলের পরিচালক এবং মার্কিন-চীন অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ক রিভিউ কমিশনের চেয়ারপার্সন। ফাইনানশিয়াল টাইমস

[৪] এর আগে চীনের বিরুদ্ধে ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে শুক্রবার চীনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে হংকংয়ের বাণিজ্যিক পরিবেশকে প্রভাবিত করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং আন্তঃদেশীয় সম্পর্কের প্রাথমিক নীতিও লঙ্ঘন করা হয়েছে। ফ্রান্স২৪

[৫] এনিয়ে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন, চীনের এমন কর্মকাণ্ডে অপ্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, চীন কীভাবে দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের নানা সংস্থাকে শাস্তির আওতায় নিয়ে আসে, এটি তারই একটি উদাহরণ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়