শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসিকে বার্সেলোনায় ধরে রাখতে সাহায্য করবে রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসিকে আবারও দলে নিতে বেশ হিমশিম খেতে হচ্ছে বার্সেলোনাকে। একদিকে লা লিগা কর্তৃপক্ষের বেতনের নির্দিষ্ট সীমা, অন্যদিকে বার্সার বিশাল ঋণের বোঝা। সবকিছু মিলিয়ে বিপাকে আছে বার্সেলোনা। এমন অবস্থায় মেসির চুক্তি নবায়ন করতে বার্সাকে সাহায্য করতেও রাজী তাদের চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদ। এমনটাই দাবি করেছে স্প্যানিশ গণমাধ্যম অনদ্যা সেরোর।

[৩] অনদ্য সেরোর প্রতিবেদনে বলা হয়, লা লিগার জন্য মেসির বার্সায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতির পর ক্লাবগুলোর আয়ের উপরও বড় প্রভাব রাখবে মেসি।

[৪] এছাড়াও প্রতিবেদনটিতে বলা হয়, লীগের অর্থনৈতিক দিক বিবেচনা করে রিয়াল মাদ্রিদ মেসির চুক্তি নবায়নে বার্সাকে সাহায্য করতে ইচ্ছুক। এমনকি প্রয়োজনে লা লিগার আইনে শিথিলতা আনার কথাও বলে তারা। তবে কি ধরনের সাহায্য করবে তা প্রতিবেদনটিতে বলা হয়নি।

[৫] উল্লেখ্য, স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুসারে মেসি বার্সার সাথে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন। এজন্য পূর্বের বেতনের ৫০ শতাংশ কমাতেও রাজী হয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।- অনদ্যা সেরোর

  • সর্বশেষ