শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়ার আভাস

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় ঢাকায় হয়েছে ২০ মিলিমিটার বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ আফতার উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। সেই সঙ্গে মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে।

“লঘুচাপটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি আরও ঘনীভূত হবে, তবে নিম্নচাপের রূপ নেওয়ার আশঙ্কা কম। লঘুচাপের প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে কয়েক দিন।”

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়