শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌম্য ও নাঈমের জোড়া অর্ধশততে বাংলাদেশের ১০৭, জয়ের জন্য দরকার ৪৫ রান হাতে নয় উইকেট

রাহুল রাজ: [২] ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে কোন প্রকারের চাপ ছাড়াই সৌম্য ও নাঈম ইনিংস শুরু করেন। প্রথম ১৩ ওভারেই বিনা উইকেটে ১০০ রানের জুটি তৈরি হলে শুরুতেই শক্ত ভীত পেয়ে যায় বাংলাদেশ। নাঈম ৫০ ও ৪ রানে রিয়াদ অপরাজিত আছেন। রান আউট হবার আগে সৌম্য ৫০ রানে করে টি-টোয়েন্টিতে পৌচ্ছে গেছেন ১০০০ রানের ক্লাবে।

[৩] নিজেদের প্রথম, পঞ্চাশতম ও শততম টি-টোয়েন্টি ম্যাচ একই প্রতিপক্ষের সঙ্গে খেলার অনন্য নজির স্থাপন করলো বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে খেলতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি পূর্ণ করলো বাংলাদেশ। একই সাথে নবম দল হিসেবে একশ টি-টোয়েন্টি খেলতে নামলো মাহমুদল্লাহর নেতৃত্বাধীন দলটি।

[৪] এর আগে টসে হেরে প্রথমে হারারে স্পোর্টস ক্লাবে বোলিং করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়েকে চেপে ধরে বাংলাদেশ। সেই চাপেই শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা।

[৫] জিম্বাবুয়ের ইনিংসকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রথম ১০ ওভার ও এর পরের অংশ। প্রথম ১০ ওভারে ওপেনার রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯১ রান জমা করে জিম্বাবুয়ে। তবে ১১তম ওভারের প্রথম বলেই চাকাভা রান আউট হলে পাল্টে যায় চিত্র। স্বাগতিক ব্যাটসম্যানদের আর খোলস ছেড়ে বের হতে দেননি বাংলাদেশি বোলাররা। মোস্তাফিজুর তিন উইকেট, মোহাম্মদ সাইফুদ্দিন, ও শরিফুল ইসলাম ২ টি এবং সৌম্য ও সাকিব তুলে নিয়েছেন ১টি করে উইকেট। জিম্বাবুয়ের পক্ষে চাকাভা সর্বোচ্চ ৪৩ রান তুলতে সক্ষম হন।  সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়