শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ২৪ ঘণ্টায় কোরবানীর বর্জ্য অপাসারণ : প্রশংসিত মেয়র টিটু

আল আমিন : [২] পবিত্র ঈদ উল আজহার কোরবানী পশু ও পশুহাটের বর্জ্য অপসারন করে নাগরিকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

[৩] গতকাল বুধবার( ২১ জুলাই) পবিত্র ঈদ উল আজহার পশু হাটের কার্যক্রম এবং পশুর কোরবানী সম্পন্ন হবার পর আজ ২২ জুলাই দুপুরের আগেই সকল বর্জ্য অপসারণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। ৬০০ পরিচ্ছন্নতাকর্মী, ছোট-বড় ৫০ টি গাড়ি ৩ টি লোডার/ এসকাভেটর, ৬ টি জীবাণুনাশক পানি ছিটানোর গাড়ির মাধ্যমে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৪০১ টি পশু কোরবানী পয়েন্ট, ১০ টি পশু হাট থেকে প্রায় ১৩০ টন কোরবানী পশুর বর্জ্য এবং প্রায় ২০ টন কোরবানী পশু হাটের বর্জ্য অপসারণ করতে করেছে মসিক।

[৪] ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু এ প্রসঙ্গে বলেন, কোরবানী পশু বর্জ্য ব্যবস্থাপনায় গত কয়েক বছরের মত এ বছরও সফলতা অর্জন করেছে। কোভিড পরিস্থিতির মধ্যেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস এবং নিরবচ্ছিন্ন পরিশ্রমে ২৪ ঘন্টা পূর্ণ হবার আগেই কোরবানী পশু ও পশু হাটের বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। নাগরিকদের কাছে দেওয়া কথা রাখতে পেরে এবং দ্রুততম সময়ে নগরীকে পরিচ্ছন্ন করতে পেরে ঈদের আনন্দ আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

[৫] মেয়র মো.ইকরামুল হক টিটু কোরবানী বর্জ্য অপসারণের এ সফলতায় নাগরিকদের সহযোগিতার জন্য এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিবেদিত কর্মের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ