শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তেজনার মধ্যেই চীন সফর করছেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী

নুরে আলম: [২] সাইবার হামলা, বাণিজ্য যুদ্ধসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক অবনতির মধ্যেই বেইজিং সফর করবেন উইন্ডি শেরম্যান। টাইমস অফ ইন্ডিয়া

[৩] মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শেরম্যানের এশিয়া সফরের অংশ হিসেবে আগামী রোববার উত্তরপূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

[৪] এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়াতেও সফর করবেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের দেশ ওমান সফরেরও কথা রয়েছে তার।

[৫] বুধবার চীন জানিয়েছে, দুদেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হবে। বেইজিং-এর কিছু কার্যক্রম যে উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হবে। একইসঙ্গে আমরাও আমাদের বিষয়গুলো তুলে ধরবো।

[৬] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোন শীর্ষ পর্যায়ের কূটনীতিক চীন সফরে যাচ্ছেন। যদিও গত মার্চে আলাস্কায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে আলোচনা হয়। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়