শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০১:২৪ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্নকাণ্ডে গ্রেপ্তার স্বামী, বিচারকের আসন ছাড়লেন শিল্পা

বিনোদন ডেস্ক: পর্ন সিনেমা বানানোর অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর নাচের রিয়্যালিটি জায়গায় এলেন কারিশমা কাপুর।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার শিল্পা শ্যুটিং ফ্লোরে যাননি। কারও সঙ্গে এ বিষয়ে কথাও বলেননি। ফলে আগামী পর্বগুলোতে তাকে দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। কারিশ্মার বিচারক হয়ে আসার খবর সে সংশয় দূর করল।

এর আগে মে মাসেও কিছু দিনের জন্য বিরতি নিয়েছিলেন শিল্পা। সেই সময় বাকি দুই বিচারক পরিচালক অনুরাগ বসু এবং গীতা কাপুরের সঙ্গে বিচারকের আসনে বসেছিলেন মালাইকা আরোরা।

রিয়্যালিটি শো-এর সেট থেকে বলিউড সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘আগামী পর্বের শ্যুট করার কথা ছিল ফিল্ম সিটিতে। কিন্তু শিল্পা আসেননি। বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে এসেছেন কারিশমা। শিল্পার জায়গায় তাকে নিয়েই শো-এর শ্যুট হচ্ছে।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।অভিযোগে বলা হয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে বলে দাবি মু্ম্বাই পুলিশের।

গ্রেপ্তারের আগে অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অপরাধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে রাজ কুন্দ্রাকে।২০১৩ সালে মারা যাওয়া গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল রাজের বিরুদ্ধে।ভারতীয়-ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা শেঠি। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ