শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৯:০৩ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকের ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া উগান্ডার সেই ভারোত্তোলককে উদ্ধার

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিকে অংশ নিতে জাপান সফরে থাকা জুলিয়াস সেকেইটোলেকো নামের ওই ভারোত্তোলক শুক্রবার (১৬ জুলাই) প্রশিক্ষণ ক্যাম্প থেকে পালিয়ে যান।

[৩] একই দিনে উগান্ডা অলিম্পিক কমিটি (ইউওসি) জানায়, জুলিয়াস সেকেইটোলেকো ওসাকার ইজুমিসানোর অনুশীলন ক্যাম্প থেকে নিখোঁজ হন। কোথাও তার হদিস পাওয়া যাচ্ছিল না।

[৪] অনুশীলন ক্যাম্পে থাকা হোটেল থেকে পালিয়েছিলেন তিনি। পরে সেকেইটোলেকোর সন্ধান পাওয়ার পর ইউওসি’র মহাসচিব বিয়েট্রাইস আইকোরু নিশ্চিত করেন, তাকে (সেকেইটোলেকো) এক ছোট ভিডিওতে দেখা যায়। তবে ওই ভারোত্তোলককে উদ্ধারের পুরো বিবরণ দেননি তিনি।

[৫] তার অবস্থান জানা গেছে এবং (অনির্দিষ্ট) কর্তৃপক্ষের সঙ্গে ইজুমিসানোর অফিসে রয়েছেন’ যোগ করেন বিয়েট্রাইস আইকোরু। তিনি আরও বলেন, সে যাতে নিরাপদে উগান্ডায় যেতে পারে তার জন্য টোকিওতে আমরা একত্রে আমাদের দূতাবাসের সঙ্গে কাজ করছি। - জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়