শিরোনাম
◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন ◈ রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন ◈ ১৯ বছর পর ক্ষমতায় বিএনপি, ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১ ◈ শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী ◈ প্রথমবার এমপি হয়েই মন্ত্রী: কে এই আফরোজা খানম রিতা? ◈ বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা ডাক পাননি মন্ত্রিপরিষদে ◈ বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন কারা ◈ বিএনপি সরকারের মন্ত্রিসভা ঘোষণা: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার থেকে 'কঠোর' বিধি-নিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাশার নূরু: [২] লোক মুখে গুঞ্জন থাকলেও ঈদের সময়ের বিধি-নিষেধ শিথিলতার মেয়াদ আর বাড়ছে না বলে সাফ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। বাংলানিউজ

[৩]বুধবার (২১ জুলাই) ঈদের দিন রাত সাড়ে ৯টার দিকে তিনি জানিয়েছেন, ২৩ জুলাই থেকে ১৪ দিনের বিধি-নিষেধ শুরু হচ্ছে।

[৪]তিনি আরো বলেন, বিধি-নিষেধ শিথিলতার মেয়াদ বাড়ছে না। ঈদের পরদিন বিধিনিষেধ শুরু হয়ে চলবে ৫ অগাস্ট পর্যন্ত।

[৫]সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের আগে বিধি-নিষেধ শিথিল করায় সব শ্রেণির মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন। পশুর হাটগুলোতে ভালোভাবে কোরবানির পশু কিনতে পেরেছেন।

যারা ঈদের আগে ঢাকা এসেছিলেন তারাও সুন্দর পরিবেশে ঈদের পরদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। এরপর দিন ২৩ জুলাই থেকে বিধি-নিষেধ শুরু হবে।

[৬]জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এই ১৪ দিন যদি আমরা বিধি-নিষেধ মানি তাহলে সংক্রমণের চেইনটা ভাঙতে পারবো। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সরকারের বিধিনিষেধ মানতে হবে।

ঈদের সময়ে যারা ঢাকা ছেড়েছেন তারা ঈদের পরদিনের মধ্যে ফিরতে না পারলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি নিজেও ঢাকায় ঈদ করেছেন জানিয়ে বলেন, বিধি-নিষেধের সময় সব অফিস বন্ধ থাকবে। বিধিনিষেধ শেষে যেন তারা ঢাকায় ফিরে আসে।

[৭]এর আগে ১ জুলাই থেকে দুই সপ্তাহ শেষে পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকার গত ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে

  • সর্বশেষ
  • জনপ্রিয়