শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ১০:৪১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২১, ১০:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাঙ্গায় প্রেমিক যুগলের মৃত দেহ উদ্ধার

সনত চক্রবর্ত্তী: [২] ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ জুলাই) সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

[৩] নিহতরা হলেন, অধীর কুমার সিকদার (২৪) ও মুন রানী মজুমদার (১৫)। অধির কুমার ওই গ্রামের মৃত নিতাই চন্দ্র সিকদারের ছেলে। তিনি এ বছর ভাঙ্গা সরকারি কে এম কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অন্যদিকে মুন রানী একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মনোজ কুমার মজুমদারের মেয়ে। স্থানীয় ব্রাহ্মনদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছাত্রী সে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, অধীর সিকদার ও মুন রানী মজুমদারের মধ্যে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানার পর উভয় পরিবারের লোকজন তাতে অসম্মতি জানালে মঙ্গলবার (২০ জুলাই) তারা নিখোঁজ হন। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাননি। সকালে গ্রামের মজুমদারপাড়ার একটি জামগাছে শাড়ি পেঁচানো অধীর কুমারের ও নিচে মুন রানীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

[৫] এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ