শিরোনাম
◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়াত নেতাদের নামে পশু কোরবানি করলেন ফরিদপুরের আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান

আবুল বাশার নুরু: [২] প্রয়াত সাত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণ ও তাঁদের আত্মার শান্তি কামনায় ঈদে তাঁদের নামে পশু কোরবানি করে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ৫০০ পরিবারে মাংস বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।

[৩] আওয়ামী লীগের সূচনালগ্ন থেকে এ এলাকায় মরহুম মফিজুর রহমান মঞ্জু মিয়া, মরহুম আবুল কাসেম দুলু মিয়া, মরহুম সরোয়ার মৃধা, মরহুম মির্জা আবুল কাইয়ুম, মরহুম মনিরুজ্জামান বাচ্চু, মরহুম নুরুল বাশার, মরহুম আব্দুর রাজ্জাক মোল্লা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে অনেক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁদের আত্মত্যাগে আওয়ামী লীগ আজ শক্তিশালী।

[৪] তাদের আত্মত্যাগ এবং কর্মজীবনে আওয়ামী লীগের প্রতি অবদান ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।

[৫] আব্দুর রহমান বলেন, তাঁদের জীবনের ত্যাগ-তিতিক্ষা ও ধারাবাহিক সংগ্রামের ফসল আজকের আওয়ামী লীগ। পূর্বসূরি এ নেতাদের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করেই আজকের বাংলাদেশ। জাতির পিতার আদর্শের সন্তানদের স্মরণ ও আত্মার শান্তির জন্য আমার এ উদ্যোগ। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ