শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার কাছে হারতে বসা ভারতকে একাই জেতালেন চাহার

স্পোর্টস ডেস্ক: [২]শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়েও ছড়ি ঘোরাচ্ছে ভারত। প্রথম ওয়ানডেতে অনায়াস জয় পাওয়ার পর মঙ্গলবার (২০ জুলাই) রাতেও পেয়েছে দারুণ জয়। তবে হারতে বসা ভারতকে একাই জিতিয়েছেন পেস অলরাউন্ডার দিপক চাহার। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে ভারতের।

[৩] দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ভারতকে চেপে ধরেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত দীপক চাহারের বীরত্বে শেষ ওভারে জয় পেয়েছে সফরকারীরা। দীপককে যোগ্য সহায়তা দিয়েছেন ভুবনেশ্বর কুমার।

[৪] ২৭৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। দীপকের সঙ্গে ৯ নম্বর ব্যাটসম্যান ভুবনেশ্বর যখন যোগ দেন তখনও জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল ৮৯ বলে ৮৩ রান। তবে লঙ্কানরা হারাতে পারেনি ভারতকে। আর সেটা হতে দেননি দীপক ও ভুবনেশ্বর। দীপক ৮২ বল খেলে ৭টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এটা ছিল তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি। তার সঙ্গে ২৮ বলে ২ চারে ১৯ রানে অপরাজিত থাকেন ভুবনেশ্বর।

[৫] তার আগে ৪৪ বলে ৬ চারে ৫৩ রান করেন সূর্যকুমার যাদব। এ ছাড়া মানিষ পান্ডে ৩৭ ও ক্রুনাল পান্ডিয়া ৩৫ রান করেন। বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩টি উইকেট নেন।

[৬] তার আগে শ্রীলঙ্কার ৯ উইকেট হারিয়ে করা ২৭৬ রানের ইনিংসে ফিফটির দেখা পান আভিষকা ফার্নান্দো ও চারিথ আসালঙ্কা। আসালঙ্কা ৬৮ বলে ৬ চারে সর্বোচ্চ ৬৫ রান করেন। ৪২ বলে ৬ চারে ৫০ রান করেন আভিষকা। আর ৩৩ বলে ৫ চারে অপরাজিত ৪৪ রান করেন চামিকা করুণারত্নে।

[৭] বল হাতে ভারতের ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন দীপক চাহার। ম্যাচসেরাও হন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:-
শ্রীলঙ্কা: ২৭৬/৯ (৫০ ওভারে)
ভারত: ২৭৭/৭ (৪৯.১ ওভারে)।
ভারত ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা: দীপক চাহার। সিরিজ: ভারত ২-০ ব্যবধানে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়