শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০২:৪০ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইদের বল্লমের আঘাতে বড় ভাই নিহত

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আপন ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই আব্দুর রহমান (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূএে জানা যায়, বসত ঘরের চালের পানি পড়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমানের সাথে আপন ছোট দুই ভাই সাহেদ ও আব্দুল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের বল্লমের আঘাতে বড় আব্দুর রহমান রক্তাক্ত গুরুতর আহত হলে চিকিৎসার জন্য কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর ধামাড়া গ্রামে চান মিয়ার ছেলে। ছোট দুই ভাই ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসেন, তারা ঢাকা থাকেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, ছোট ভাইদের বল্লমের আঘাতে বড় ভাই আব্দুর রহমান গুরুতর আহত হলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সে মৃত্যুবরণ করেন। সেখান থেকে ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরিবারের কাছে লাম হস্তান্তর করা হবে। লিখিত অভিযোগের প্রাপ্তি স্বাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়