শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের বোয়ালমারীর ১০ গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

শাহীন খন্দকার: [২] বোয়ালমারী উপজেলার ১০ গ্রামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাইটকুমরা জামে মসজিদ, বেলা ১১টায় রাখালতলী জামে মসজিদ ও সহস্রাইল দায়রা শরীফে তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়।

[৩] আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও কাটাগড় গ্রামের বাসিন্দা মো. মাহিদুল হক বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল শরীফের অনুসারী হিসেবে বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ১০ গ্রামের মানুষ বছরের দুইটি ঈদ উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করে থাকে।

[৪]উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমরা, রাখালতলি, গঙ্গানন্দপুর, কাটাগড়, কলিমাঝিসহ ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে প্রতিবছর ঈদ উদযাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়