শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশু কোরবানি ও এর উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মতভাবে অপসারণের আহ্বান: পরিবেশ মন্ত্রণালয়

শাহীন খন্দকার: [২] করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দেশের জনগণের প্রতি এ আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানি করা, যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকাসহ পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালীন মাস্ক ব্যবহারসহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।

[৩] এছাড়া সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেয়া, জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলা, কোরবানির বর্জ্য অপসারণ বা মাংস বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করা।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোরবানিকৃত পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদকে সহায়তা করা, করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরবানি করা এবং কোরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষায় ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করার আহবান জানানো হয়েছে। সম্পাদনা: ভিকটর রোজারিও

  • সর্বশেষ