শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্নো ছবি বানানোর অভিযোগে শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। যে মামলায় ইতিমধ্যে পুলিশের জালে ৯ জন ধরা পড়েছেন।

মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ব্যবসায়ী রাজ কুন্দ্রা জে এল স্ট্রিম অ্যাপের মালিক। আইপিএল দল রাজস্থান রয়্যালসেও তার মালিকানা রয়েছে।

তাকে ২০০৯ সালে বিয়ে করার পর অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন তারকা অভিনেত্রী শিল্পা শেঠি। দুই সন্তান ও স্বামীকে নিয়ে সংসারে ব্যস্ত থাকলেও প্রচারের আলোয় তিনি আসছেন প্রায়ই। যদিও স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতারের বিষয়ে এখনো কোনো মন্বত্য পাওয়া যায়নি শিল্পার। সূত্র: আনন্দবাজর

  • সর্বশেষ
  • জনপ্রিয়