শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ দিনে ১০ হাজার ৭০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

মহসীন কবির: [২] ঈদ সামনে রেখে প্রতি বছরই দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এবারও ব্যত্যয় ঘটেনি তার। ঈদুল আজহার আগে চলতি (জুলাই) মাসের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার বা ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সময় টিভি

[৩] সংশ্লিষ্টরা বলছেন, বৈধপথে রেমিট্যান্সে দুই শতাংশ নগদ প্রণোদনার সঙ্গে কয়েকটি ব্যাংক আরো এক শতাংশ প্রণোদনা দেওয়ায় গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে রেমিট্যান্স।

[৪] কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জুলাই মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১২৬ কোটি ৪২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ ১০ হাজার ৭০০ কোটি টাকা। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্সের পরিমাণ ২৫০ কোটি ডলার অতিক্রম করবে। তার আগের মাস গত জুনে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠান।

[৫] বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৭৮ লাখ ডলার। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯২ লাখ ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৭৬ লাখ ডলার ও সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি ৬৪ লাখ ডলার।

[৬] সদ্য শেষ হওয়া ২০২০-২১ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার বা দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকা। এর আগে ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৪২ কোটি ডলার।

  • সর্বশেষ