শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চারদিন বন্ধ থাকবে করোনার গণটিকা কার্যক্রম

শাহীন খন্দকার ও মহসীন কবির: [২] ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে মঙ্গলবার থেকে এই কার্যক্রম বন্ধ থাকবে । সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এই তিন দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

[৩] ডা. মিজানুর রহমান বলেন, স¤প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি আবারও টিকা কার্যক্রম চালু হবে। শনিবার থেকে যেহেতু সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।

[৫]শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান বলেন, ‘রোজার ঈদের মতো এবারের ঈদেও টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ছুটির দিনের মতো ঈদেও টিকা দেওয়া বন্ধ থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়