শিরোনাম
◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৮:৩৫ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শামসির দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়

স্পোর্টস ডেস্ক : [২] আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৩ রানের দাপুটে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। আইরিশরা যদিও এই ম্যাচে একটি দুরন্ত রেকর্ড গড়েছে। তবে শেষমেশ হার মানতে হয় তাদের।

[৩] টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তোলে। টেম্বা বাভুমা ১৩, কুইন্টন ডি কক ২০, আইডেন মারকরাম ৩৯, ফন ডার ডুসেন ২৫, ডেভিড মিলার ২৮, কাগিজো রাবাদা অপরাজিত ১৯ রান করেন।

[৪] আইরিশদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ২টি করে উইকেট দখল করেন সিমি সিং ও জোস লিটল।

[৫] জবাব দিতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩২ রান তোলে। একসময় তারা ৮৮ রানে ৯ উইকেট হারিয়ে বসে। শেষ উইকেটের জুটিতে ম্যাকার্থি ও লিটল ৪৪ রান যোগ করে অবিচ্ছেদ্য থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের দশম উইকেটের জুটিতে এটিই রেকর্ড।

[৬] রান তাড়ায় হ্যারি টেক্টরের ৩৬ রানই সর্বোচ্চ। ম্যাকার্থি অপরাজিত ৩০ ও লিটল অপরাজিত ১৫ রান করেন। এছাড়া অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ২২ রান করেন। প্রোটিয়াদের পক্ষে শামসি ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। লিন্ডে ও এনগিদি নেন ২টি করে উইকেট। - ক্রিকইনফো

  • সর্বশেষ