শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১০:১৯ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসনের এক ডোজের ৬০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে আগামী মাসে: স্বাস্থ্যমন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] সোমবার (১৯ জুলাই) ডিবিসি টিভিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ও সিনোফার্মের ৪০ লাখ করোনা টিকাও আসছে এ মাসে। এছাড়া বঙ্গবন্ধু মেডিক্যালে ১ হাজার বেডের করোনা হাসপাতাল তৈরি করা হবে।

[৪] এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনা টিকার যৌথ উৎপাদনের আপত্তি নেই চীন ও রাশিয়ার।

[৫] উজবেকিস্তান সফর শেষে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, রাশিয়া থেকে টিকা আনার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে কোনো দেশ ফর্মুলা না দিলে রাশিয়াও দেবে না।

[৬] তিনি বলেন, ভ্যাকসিন সংরক্ষণের জায়গার অভাব রয়েছে। রাশিয়ার স্পুৎনিক টিকা পাওয়া নিয়ে সংশয় নেই। তাদের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। তবে জনসন অ্যান্ড জনসন এবং অ্যাস্ট্রাজেনেকা করোনার টিকার ফর্মুলা না দিলে রাশিয়াও দেবে না।

[৭] এদিকে দেশে (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগের জন্য নাগরিকের ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর থেকে কমিয়ে ৩০ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়