শিরোনাম
◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরোধীদের হট্টগোল ও স্লোগানে নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দিতে ব্যর্থ হলেন মোদি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার (১৯ জুলাই) পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরু হলে বিরোধী দলের হট্টগোল ও স্লোগানে মারাত্মক এক তিক্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত লোকসভা এবং তিনটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। এনডিটিভি

[৩] রীতি অনুযায়ী অধিবেশন শুরুর আগে মোদি বিরোধী দলের প্রতি অনুরোধ জানান কঠোর প্রশ্ন করার জন্য। কিন্তু পার্লামেন্টে এসব প্রশ্নের উত্তর দেয়ার জন্য সরকারকে সুযোগ দেয়ার আহ্বান জানান মোদি। এক পর্যায়ে তিনি নতুন মন্ত্রীদেরকে পরিচয় করিয়ে দেয়া শুরু করেন। কিন্তু চালের দাম এবং কৃষকদের বিক্ষোভ নিয়ে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। এর ফলে নরেন্দ্র মোদি তার ভাষণ মাঝপথে থামিয়ে দেন।

[৪] ভারতের প্রধানন্ত্রী নরেদ্র মোদি বলেন, সম্ভবত কিছু মানুষ এটা জেনে খুশি হতে পারেননি যে, কৃষকের ছেলেরা মন্ত্রী হোন। এ জন্যই তারা এসব মন্ত্রীকে পরিচয় করিয়ে দিতে দিচ্ছেন না।

[৫] পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে তিনি পার্লামেন্টে করোনা মহামারি নিয়ে আলোচনা করতে চান।

  • সর্বশেষ