শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাড়িতে বসে মডার্নার টিকা নিলেন বেগম খালেদা জিয়া

শিমুল মাহমুদ: [২] সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] এর আগে বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে তিনি মহাখালীর উদ্দেশ্যে রওনা হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা সে সময় সেখানে উপস্থিত ছিলেন।

[৪] বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মডার্নার ভ্যাকসিন নিয়েছেন।

[৫] সবার কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, আপনারা সবাই দোয়া করবেন। ভ্যাকসিন নেওয়ার পরে অনেক সময় জটিলতা হয় সেগুলো যেন ওনার না হয়।

[৬] খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, আপনারা সবাই দেখেছেন আলিয়া মাদ্রাসায় হেটে গেলেন বিশেষ আদালতে) তারপর হুইল চেয়ারে উঠলেন। আর হুইল চেয়ার থেকে উনি দাঁড়াতে পারছেন না। কাজেই বাস্তবতা নিজেরাই অনুধাবন করুন, উনি কতটা সুস্থ আছেন।

[৭] অনেক ভিআইপি বাসায় টিকা নিয়েছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কেন বাসায় টিকা নিতে পারলেন না এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া সারা জীবন আইন মেনে চলা মানুষ। উনি নিয়ম কানুন মেনে চলেন। সরকারের ভেতরে যারা আছেন তারা সবাই জানেন যে খালেদা জিয়া টিকার জন্য নিবন্ধন করেছেন, এসএমএস পাঠানো হয়েছে, উনি ভ্যাকসিন নিতে আসবেন সেটা আজকেও সবাই জানতেন। কাজেই যদি ওনাদের(সরকারের) আগ্রহ থাকতো তাহলে উনারা সে ব্যবস্থা করতেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ