শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে বন্দরনগরীতে কঠোর নিরাপত্তা বলয়

ডেস্ক নিউজ: ঈদুল আজহা উপলক্ষে তিনদিন নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গরুর হাট ও ঈদ জামাতের নিরাপত্তা সহ জনগণের জানমাল রক্ষায় তিন স্তরের নিরাপত্তার ছক তৈরি করেছে পুলিশ-র‌্যাব।

বন্দরনগরীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসহ সব স্থানে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে প্রতিবছরই ঈদের কয়েকদিন আগে অপরাধ কর্মকাণ্ড তুলনামূলক বেড়ে যায়। ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে গেলে ফাঁকা নগরে অপরাধ সংঘটিত হয়। বিশেষ করে পশুর হাট এবং আবাসিক ও বাণিজ্যিক এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মলম-অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যায়। পাশাপাশি ঈদুল আজহার সময় চামড়া সন্ত্রাস ও পশুর হাটে চাঁদাবাজিসহ বেশকিছু অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে।

ফলে ঈদের আগে-পরে নিরাপত্তায় শঙ্কা দেখা দেয়। এবার ঈদ মৌসুমে এসব অপরাধীদের ঠেকাতে সাদা পোশাকে এবং ভার্চুয়ালি নজরদারি বাড়ানোসহ নানা পদক্ষেপ গ্রহণ ও বেশকিছু পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর।

যে কোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কন্ট্রোল রুম, থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহযোগিতা নিতেও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সূত্র: বাংলা নিউজ ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়