শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০২:২৭ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেফ চরিত্রে নিশো, সঙ্গে মেহজাবীন

বিনোদন ডেস্ক : রোমান্টিক-কমেডি নাটকে হরহামেশাই পাওয়া যায় অভিনেতা আফরান নিশোকে। বিশেষ করে মেহজাবীন চৌধুরীর সঙ্গে এমন রূপেই বেশি পাওয়া গেছে তাকে। এবার এই জুটি আসছে থ্রিলার নিয়ে।

ঈদের জন্য তৈরি টেলিছবি ‘পুনর্জন্ম’-এ নিশোকে ভিন্নভাবে দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

এতে ফাইভ স্টার হোটেলের শেফ নিশো। কিন্তু তার চলাফেরা পুরোটাই রহস্যঘেরা। কোনও কোনও সময় তিনি শেফ থেকে অন্যরূপে হাজির হন।

এতে নিশোর স্ত্রী নীলা হিসেবে অভিনয় করেছেন মেহজাবীন। আর টেলিছবিতে অন্যতম প্রভাবক হিসেবে দেখা যাবে বাড়ির ড্রাইভার শাহেদ আলীকে।

ভিকি জাহেদ বলেন, ‘একেবারে নতুন ধরনের গল্প। দর্শকরা যে ধরনের থ্রিলার দেখে অভ্যস্ত তেমনটি নয়। আমার বিশ্বাস, প্রচারের পর এই টেলিছবিটি নিয়ে বেশ আলোচনা হতে পারে।’

টেলিছবিটি ঈদুল আজহার চতুর্থ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়