শিরোনাম
◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৮:২৩ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ, ব্যবস্থা নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: [২] রোববার সকালে পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একজন বাসযাত্রী পুলিশের ফেসবুক পেজে জানান, তিনি সিলেটের কদমতলি বাসস্ট্যান্ড থেকে পাবনা এক্সপ্রেসের একটি বাসের যাত্রী ছিলেন। কিন্তু তার কাছ থেকে সরকার নির্ধারিত বর্ধিত ভাড়ার চেয়েও তিনগুণ বেশি ভাড়া আদায় করা হয়েছে।

[৩] অভিযোগ পেয়ে পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং বিষয়টি সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনারকে জানায়। বলা হয়, আইজিপি এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

[৪] এরপর পুলিশের পক্ষ থেকে বাসস্ট্যান্ডে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শনিবার অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হয় যে, তাদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না। সেইসঙ্গে নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশ জোরালো প্রচারণার আয়োজন করে।

[৫] প্রচারণায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়াও চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

  • সর্বশেষ