শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

রুবেল মজুমদার: [২] অভিনেতা মোশাররফ করিম, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষসহ অপর তিন জনের বিরুদ্ধে কুমিল্লার এক আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী। রোববার(১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লা জেলা বার এসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।

[৩] মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে বাদী সূত্রে জানা গেছে।

[৪] বাদী পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্টে রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

[৫] উল্লেখ্য অভিনেতা মোশারফ করিম গংদের বিরুদ্ধে অদ্য ১৮/০৭/২০২১ ইং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, কুমিল্লার ৬ নং আমলী আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। হাই প্রেসার ২ নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বাজে ভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা দায়ের করা হয়। মামলায় আরো বিবাদি করা হয়, অভিনেতা জামিল আহম্মেদ,আদিবাসী মিজান ও বৈশাখী টিভিকে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়