শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিজ শিক্ষা-প্রতিষ্ঠানের বাসে চড়ে বাড়ি গেলো গোপালগঞ্জ ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী

আসাদুজ্জামান বাবুল: [২]রোববার (১৮ জুলাই) সকাল ৮টার কিছু সময় পর  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. শরাফত আলী ও পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালার উপস্থিতিতে বাড়ির পথে রওনা করেন এসব শিক্ষার্থী।

[৩] যেসব গন্তব্যের উদ্দেশ্য বাসগুলো ছেড়ে যায় সেগুলো হলো- ১) গোপালগঞ্জ- ঢাকা,  ২) গোপালগঞ্জ --বগুড়া- রংপুর,  ৩) গোপালগঞ্জ- খুলনা- যশোর, ৪) গোপালগঞ্জ -টেকেরহাট- বরিশাল- পটুয়াখালী, ৫) গোপালগঞ্জ- খুলনা- চুকনগর- সাতক্ষীরা-নাভারণ, ৬) গোপালগঞ্জ - ভাঙ্গা- ফরিদপুর- রাজবাড়ী- কুষ্টিয়া- ঝিনাইদহ- মাগুরা। রাত ৮টায় গোপালগঞ্জ - ময়মনসিংহ - টাঙ্গাইল - মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ।

[৪] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপ-পরিচালক (জনসংযোগ)  মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করে বলেছেন, গত ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. এ. কিউ. এম.  মাহবুব এর নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি  ফিরতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা  পরীক্ষা করা হয় । যে সকল  শিক্ষার্থীর কোভিড-১৯ এর নমুনা  পরীক্ষার রিপোর্ট নেগেটিভ শুধুমাত্র তারাই  এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারছেন। ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে ৮৪৫ জন শিক্ষার্থী  আবেদন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়