শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১০:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেল্টার সংক্রমণে বাড়ছে তরুণদের মৃত্যুহার: ডা. লেলিন চৌধুরী

মাহামুদুল পরশ: [২] করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে শিশু এবং তরুণদের তুলনায় বৃদ্ধদের মৃত্যুহার বেশি ছিলো। কিন্তু নতুন করে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণে গত ২ মাসে ২১ থেকে ৪০ বছরের তরুণদের মৃত্যুহার অগের তুলনার অনেকটাই বেশি ছিলো। তাছাড়াও সংক্রমণ ছড়িয়ে পড়ছে সকল বয়সিদের মধ্যে।

[৩] এই বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরি বলেন, প্রথম যে করোনা ভাইরাস এসেছিলো তার থেকে যুক্তরাজ্যের ভেরিয়েন্ট ছিলো ৫০ থেকে ৬০ শতাংশ বেশি সংক্রমনশীল। অন্যদিকে যে ডেল্টা ভেরিয়েন্টের আলোচনা করা হচ্ছে এটি যুক্তরাজ্যের ভেরিয়েন্টের থেকে ৬০ থেকে ৭০ শতাংশ বেশি সংক্রমনশীল।

[৪] তিনি আরও বলেন, আগের ভাইরাস বয়স্কদের বেশি সংক্রমিত করতো। আগের ভ্যারিয়েন্টে আক্রান্ত ১০০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হতো ২০ অথবা ২৫ জন। অন্যদিকে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ১০০ জনের মধ্যে ৮৫ জনকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ফলে রোগি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ভ্যারিয়েন্ট তরুণ এবং শিশুদের ক্ষেত্রেও অতিমাত্রায় সংক্রমক তাই এক্ষেত্রেও রোগি এবং মৃত্যুর সংখ্যা অনেক বাড়ছে।

[৫] এর সামাধান হিসেবে ভ্যাকসিনের উপর গুরুত্বারোপ করেছেন ডা. লেলিন চৌধুরি। তিনি বলেন, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া ভ্যাকসিনের ২ টি ডোজ নেয়ার পরে মৃত্যুঝুঁকি অনেকটাই কমে যায়। তাই দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে হবে। তাহলেই এই মৃত্যুহার কমানো সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়