শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতাধিক অসহায় মানুষের ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছে যুবলীগ

সমীরণ রায়: [২] শতাধিক অসহায়, দুস্থ, হতদরিদ্র মানুষের ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মানুষের ঘরে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার পৌঁছে দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

[৩] রোববার যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড়ে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, সেমাই, চিনি, তেল, আলু, পেঁয়াজ, আদা-রসুন ইত্যাদি।

[৪] ঈদ উপহার সামগ্রী বিতরণকালে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে যুবলীগ। সেই ধারাবাহিকতায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে ও সমষ্টিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার সামর্থ্য অনুযায়ী করোনাকালে দুস্থ ও অসহায়, প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। এছাড়াও রমজান মাসে অসহায় মানুষের জন্য প্রতিনিয়ত ইফতার ও সেহেরি হিসেবে রান্না করা খাবার বিতরণ করেছি।

[৫] দক্ষিণ যুবলীগের এ নেতা আরও বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় কাঁচা তরকারি ও পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে নিজ জন্মদিন উদযাপন করেছি।

  • সর্বশেষ