শিরোনাম
◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে, পাশে থাকবে: মেয়র তাপস

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বিশেষমাত্রায় সহানুভূতিশীল। তার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগ দরিদ্র, অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন। জনগণকে করোনার এই সংকটকালে নানাভাবে সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।

[৩] তিনি আরো বলেন, আওয়ামী লীগ এই দেশের মানুষের পাশে থেকে এ দেশের মানুষকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে বদ্ধপরিকর।

[৪] শনিবার দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও করোনায় কর্মহীন হয়ে পড়া ২ হাজার ৪শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন। মেয়র তাপস এবং এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি’র যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরের আলহেরা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

[৫] মেয়র বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া এবং অসহায় মানুষের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা করপোরেশনকে বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দের সাথে যুক্ত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলাম। ফলে সহযোগিতার কলেবর আরও বিস্তৃত হয়েছে।

[৬] খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি আলু ও আধা কেজি মশুরের ডাল বিতরণ করা হয়।

[৭] অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৫৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরে আলম, ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শেফালী আক্তার, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সরকার এবং ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ