শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে ভিজিএফ’র চাল বিতরণ

জিল্লুর রয়েল: [২] পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) উপজেলার ভাটরা ও ভাটগ্রাম ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। যা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। সকাল ১০ টায় উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে গরীব-দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করেন ভাটরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোরশেদুল বারী।

[৩] এসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা আশরাফ আলী, সাকিল আহম্মেদ, ইউপি সদস্য মিজানুর রহমান মাসুম, আনছার আলী, উত্তম কুমার, আলাউদ্দিন, সাজেদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এই ইউনিয়নে ১৭৬৮ জন গরীব-দুস্থকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হয়। অপরদিকে বেলা ১১ টায় ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে গরীব-দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।

[৪] সেসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সচিব আব্দুল বাছেদ, ইউপি সদস্য আব্দুল হাকিম, আব্দুল ওয়াহেদ, আব্দুস সালাম, হাসেম আলী, আব্দুল গফুর, জাহাঙ্গীর আলম বাবু, কামরুজ্জামান ও বুলু মিয়া প্রমুখ। এই ইউনিয়নে ১৯১৮ জন গরীব-দুস্থকে ভিজিএফ’র চাল দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়