শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন

রিয়াজুর রহমান: [২] সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও মহানগরের উদ্যোগে শনিবার (১৭ জুলাই) সকাল ১১টায় সিআরবি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] সংগঠনের বিভাগীয় সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

[৪] সাংবাদিক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি এস.এম আজিজ, লায়ন আব্দুল মান্নান, ওসমান সরওয়ার প্রমূখ।

[৫] মানববন্ধনে বক্তারা বলেন, সিআরবিতে হাসপাতাল চট্টগ্রামবাসী মেনে নিবে না। হাসপাতাল হোক কিন্তু সেটি সিআরবিতে নয়। চট্টগ্রাম শহরের বিনোদন কেন্দ্রগুলো একে একে বন্ধ হয়ে গেছে। আবার কোথাও সারা বছর অনুষ্ঠান লেগেই থাকে। মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে বেড়াতে যাওয়ার জায়গাগুলো সংকুচিত হচ্ছে। সংস্কৃতি চর্চার এই প্রাণকেন্দ্রকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়