শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবুল কাসেম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার গুজিরকোনা গ্রামের মৃত লালু শেখের ছেলে।

[৩] শনিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে এই ঘটনা ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে গুজিরকোনা গ্রামে মাছ ধরতে বের হয় আবুল কাশেম ও নুরুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আবুল কাসেম ঘটনাস্থলে নিহত হন এবং নুরুল ইসলাম গুরুতর হন। বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন সে।

[৫] উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রাজীব উল আহসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার এবং আহত ব্যক্তিকে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়