শিরোনাম
◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০১:৩১ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় একদিনে ১৮জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

বগুড়া প্রতিনিধিঃ [২] গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাদীন অবস্থায় ৫জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতলে উপসর্গ নিয়ে ১৩জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত ৫জন হলো- গাবতলীর নুরুল ইসলাম (৭৫) ও আসমা শিরীন (৬৪), আদমদিঘীর রাবেয়া (৬০) ও জহুরুল ইসলাম (৬৫) এবং শিবগঞ্জের মিঠুন (১৬)।

[৩] জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।

[৪] তিনি আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনায় ১৫৬জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের ১৪৮জন, ধুনটের ২জন, সারিয়াকান্দি, শিবগঞ্জ, নন্দীগ্রামে, শেরপুর, গাবতলী ও শাজাহানপুরে একজন করে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৫৬ শতাংশ।একই সময়ে সুস্থ হয়েছে আরও ১৪৭জন।

[৫] জেলার শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ১৩৬ জন করোনায় শনাক্ত হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬নমুনায় ২০জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬ হাজার ৮৮২জন করোনায় আক্রান্ত হয়েছে।

[৬] তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১৫জন এবং ৪৯৯জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২হাজার ৬৬জন চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়