শিরোনাম
◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১১:৫৫ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে মার্কিন অভিযান সম্পূর্ণ ব্যর্থ: রাশিয়া

নুরে আলম: [২] শুক্রবার মস্কোর পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অস্থিতিশীলতার অবস্থার জন্য বিদেশি সেনা প্রত্যাহারকে দায়ী করা হয়েছে। মস্কো টাইমস
[৩] আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহারের সুযোগ কাজে লাগাচ্ছে তালেবান। দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে তারা। সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণের দাবি করা হয়েছে। ব্যারনস
[৪] রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হোয়াইট হাউস বিদেশি সেনাদের অনেক প্রশংসা করছে। কিন্তু সবাই জানে যে এই অভিযান ব্যর্থ হয়েছে।
[৫] এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এসময় তার পাশে ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
[৬] রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেন, মার্কিন ও ন্যাটো সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়া আফগানিস্তানের নিরাপত্তার অনেক ক্ষতি করেছে। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, দেশটির অস্থিতিশীলতা প্রতিবেশী দেশগুলোতেও ছড়াতে পারে।
[৭] তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত কয়েকদিনে আমরা আফগানিস্তানের পরিস্থিতির অবনতি হতে দেখেছি। মার্কিন ও ন্যাটো সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়াতে দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
[৮] উল্লেখ্য, গত সপ্তাহে তালেবান প্রতিনিধিরা মস্কো সফর করেন। সেখানে তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণের দাবি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়