শিরোনাম
◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ পে স্কেলের সর্বনিম্ন-সর্বোচ্চ মূল বেতনের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ  

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১০:৩৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১০:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লবণভর্তি ট্রাকে ইয়াবা বহণ করছিলেন দুলাভাই-শ্যালক!

সুজন কৈরী: [২] অভিনব কায়দায় ইয়াবা বহনকালে শুক্রবার সকালে ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- বাচ্চু মিয়া ও সুলতান মাহমুদ। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

[৩] অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, আন্তঃজেলায় চলাচলকারী একটি লবণ ভর্তি ট্রাকের মধ্যে ইয়াবা নিয়ে আসার তথ্য পেয়ে রাজধানীর খিলক্ষেতের কুরাতলী এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি করে ট্রাকের বিভিন্ন পার্টসের মধ্যে ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

[৪] তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বগুড়া শেরপুরের বিভিন্ন মেইল থেকে ১৪ হতে ১৫ টন চাল কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বহন করে নিয়ে যেতেন। ফেরার পথে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, গাজিপুর, রাজশাহী, রংপুর এবং বগুড়া অঞ্চলের ইয়াবা ব্যবসায়ীদের কাছে চালান পৌঁছে দেওয়ার জন্য ট্রাকসহ চালক ও হেলপার ভাড়া করতেন। এবার টেকনাফের নাপিতখালি থেকে সাড়ে ১৩ টন লবণ নিয়ে আসার সময় এই বিপুল পরিমাণ ইয়াবা কৌশলে বহন করে নিয়ে আসে।

[৫] মশিউর রহমান বলেন, আসন্ন ঈদুল আযহার সময় চামড়া সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণ লবণের দরকার হয়। সেজন্য ঈদুল আযহার সময় লবণ একটা অত্যন্ত প্রয়েজনীয় উপকরণ বিবেচনা করে হাইওয়ে, জেলা এবং মেট্রোর ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রেপ্তারকৃতরা বিশাল এই মাদকের চালান বহন করে নিয়ে আসছিলো।

[৬] এর আগেও গ্রেপ্তারকৃতরা তিনটি মাদকের চালান কৌশল অবলম্বন করে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ