শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবে টপ মডেলের অ‌্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রিয়তি

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে টপ মডেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। প‌্যারিস থেকে এ তথ‌্য নিশ্চিত করেছেন প্রিয়তি নিজেই।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব। আর সেই আসর থেকে এমন প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রিয়তি। এ অভিনেত্রী বলেন—‘ আমি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছি যে, কথা তো দূরের থাক লিখেও অনুভূতি প্রকাশ করতে পারছি না। কানের মাটিতে টপ মডেলের অ‌্যাওয়ার্ড পাওয়া স্বপ্নের মতো লাগছে।’

বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামি নামি মডেলরা এই উৎসবে অংশ নিয়েছেন। তাদের মধ‌্য থেকে টপ মডেলের অ‌্যাওয়ার্ড প্রদান করা হয় বলেও জানান প্রিয়তি।

রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন প্রিয়তি। শৈশব কেটেছে এই শহরেই। কৈশোরে তিনি পাড়ি জমান আয়ারল্যান্ডে। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত প্রিয়তি মিস আয়ারল্যান্ড ২০১৪ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় তুলেছেন। শুধু তাই নয়, মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতার প্রথম রানারআপও হন।

প্রিয়তি নাম লেখিয়েছেন চলচ্চিত্রে। পরিচালক কিয়ারন ডেভিস প্রিয়তিকে নিয়ে প্রথম নির্মাণ করেন ‘ওয়ান্ডারল্যান্ড’ শিরোনামে চলচ্চিত্র। প্রিয়তি অভিনীত দ্বিতীয় আইরিশ চলচ্চিত্র ‘কোকোলান’। এ সিনেমাটিও নির্মাণ করেছেন তিনি। এরপর কিয়ারন প্রিয়তিকে নিয়ে নির্মাণ করেন ‘দ্য মাউন্টেন অব সেরেনিটি’ শিরোনামে চলচ্চিত্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়